Showing posts with label বাংলা হাদিস সংগ্রহ. Show all posts
Showing posts with label বাংলা হাদিস সংগ্রহ. Show all posts

Monday, July 9, 2012

বাংলা হাদিসঃ পর্ব (২)

সুবহানাল্লাহ ! আল্লাহ রাব্বুল আলামীন তাঁর সৃষ্টির প্রতিটি প্রাণীর রিযিকের ব্যবস্থা করে রেখেছেন !:
উমার বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেনরাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: তোমরা যদি যথার্থই আল্লাহর উপর নির্ভরশীল হতে, তবে পাখীদের যেভাবে রিযিক দেয়া হয় সেভাবে রিযিক দেয়া হতএরা সকালে খালি পেটে বের হয় এবং সন্ধ্যায় ভরা পেটে ফিরে আসে” [তিরমিযী: ২৩৪৪, হাসান]
আব্দল্লাহ ইবনে মাসাউদ (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (সাঃ) বলেছেন, ‘‘যে ব্যক্তি আল্লাহর কিতাব ( কুরআন মাজীদ) এর একটি বর্ণ পাঠ করবে ,তার একটি নেকী হবেআর একটি নেকি দশটি নেকীর সমান হয়আমি বলছি না যে, ‘আলিফ-লাম-মীমএকটি বর্ণ ; বরং আলিফ একটি বর্ণ, লাম একটি বর্ণ, মীম একটি বর্ণ ’’ (অর্থাৎ, তিনটি বর্ণ দ্বারা গঠিত আলিফ-লাম-মীম’, যার নেকীর সংখ্যা হবে তিরিশ।)
(
তিরমিযী ২৯১০, হাসান)
আবূ হুরাইরাহ (রাঃ) থেকেই বর্ণিত, রাসূলুল্লাহ (সাঃ) বলেন, “যে ব্যক্তি সুন্দরভাবে ওযু করল, অতঃপর জুম্মা পড়তে এল এবং মনোযোগ সহকারে খুতবাহ শুনল, সে ব্যক্তির এই জুম্মা ও (আগামী) জুম্মার মধ্যেকার এবং অতিরিক্ত আরো তিন দিনের (ছোট) পাপসমূহ মাফ করে দেয়া হলআর যে ব্যক্তি

Friday, July 6, 2012

বাংলা হাদিসঃ পর্ব (১)

আল্লাহর সন্তুষ্টি পেতে চান? :
আনাস (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেন, রাসুলুল্লাহ (সাঃ) বলেছেন, “নিশ্চয়ই আল্লাহ সেই বান্দার প্রতি সন্তুষ্ট হন, যে বান্দা কিছু খেলে আল্লাহর প্রশংসা করে এবং কিছু পান করলেও আল্লাহর প্রশংসা করে (অর্থাৎ আলহামদুলিল্লাহ পড়ে)” [মুসলিম ২৭৩৪] 
আবু মাসউদ বদরী (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেন, রাসুলুল্লাহ (সাঃ) বলেছেন, “তোমাদের পূর্ববর্তী লোকদের মধ্যে একটি লোকের হিসাব নেওয়া হয়েছিলতার একটি মাত্র সৎকর্ম ব্যতিরেকে আর কোন ভাল কাজ পাওয়া যায়নিসেটি হল এই যে, সে লোক সমাজে মিলেমিশে থাকতোসে ছিল স্বচ্ছল (বিত্তশালী) ব্যক্তিনিজ চাকরদেরকে গরীব ঋণগ্রস্তদের ঋণ মউকুফ করার নির্দেশ দিত। (এসব দেখে) আল্লাহ আযযা ওয়াজাল্ল বললেন, ‘আমি তো ওর চাইতে বেশী ক্ষমা প্রদানের অধিকারী। (হে ফেরেশতাবর্গ!) তোমরা ওকে মাফ করে দাও
 

Facebook fan page