Showing posts with label Married Life. Show all posts
Showing posts with label Married Life. Show all posts

Friday, June 22, 2018

প্রথমেই মেয়ে দেখতে কেমন তার খোঁজখবর নেওয়া উচিত, তারপর দ্বীনদারী

বিয়ে করতে ইচ্ছুক পাত্রদের প্রতি ইমাম আহমাদ বিন হাম্বাল (রহিমাহুল্লাহ) এর উপদেশ-
যখন একজন ব্যক্তি বিয়ে করতে ইচ্ছুক হয় তখন প্রথমেই মেয়ে দেখতে কেমন তার খোঁজখবর নেওয়া উচিত, এতে যদি সে সন্তুষ্ট হয় তাহলে মেয়ের দীনদারিতার ব্যাপারে খোঁজখবর নেওয়া উচিত।
যদি মেয়ে দীনদার হয় তাহলে সে বিয়ে করে নিবে এবং যদি দীনদার না হয় তাহলে সে বিয়ের দিকে এগোবে না
[এর ফলে তার রিজেকশনটি দীনের কারনে হয়]
..
এমন যেন না হয় যে,সে প্রথমে মেয়ের দীনদারিতার ব্যাপারে খোঁজখবর নিবে এবং এতে সন্তুষ্ট হলেও পরে দেখতে কেমন সেটার ব্যাপারে খোঁজখবর নেওয়ার পর সে আগালো না [ এটাতে রিজেকশনটা দীনের কারনে না হয়ে সৌন্দর্যের কারনে হয়ে যায়]
[Sharh Muntaha-l Iradat

...
এডমিনদের কথা:
যেসব ভাই পাত্রীদের সৌন্দর্যের ব্যাপারটা এমন গুরুত্ব দেন যে পাত্রী দীনদার হলেও শুধু সৌন্দর্যের কারনে এগোবেন না, তাদের উচিত কোন প্রস্তাবে কথাবার্তা এগোনোর আগে পাত্রী দেখতে কেমন তার খোঁজখবর নেওয়া,এতে সন্তুষ্ট হলেই যেন শুধু পরবর্তী আলোচনাতে যান নাহলে এমন হয় যে দু তিন মাস ঈমান 'আমাল মাজহাব মানহাজ সহ যত কিছু আছে সব কিছু জানাশুনার পর 'দেখতে ভাল লাগছে না' বলে রিজেক্ট করে দেওয়া হয়!!!

* Source

Tuesday, March 6, 2018

অবিবাহিত জুনিয়রদের বলছি

একজন ভালো স্ত্রীর অন্যতম ভালো গুন হলো দ্বীনদার স্বামীর দ্বীনি ভাইদের রান্না করে খাওয়ানোর মানসিকতা। বিবাহের আগে আকার ইংজ্ঞিতে হলেও ব্যাপারটা জেনে নেওয়ার চেষ্টা করবে। দায়ীদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়।

আল্লাহ কবুল করুক।
...............
উস্তাদ S M Nahid Hasan

Sunday, July 17, 2016

How To Make a Married Life Happy

আমাদের অনেক ভাই-বোন বিয়ের কথা ভাবছেন। অনেকে বিয়ে করে ফেলেছেন। উভয় প্রকার ভাই-বোনদেরই অনেক ক্ষেত্রে সাইকোলজিকাল কিছু বিষয়ে মুখোমুখি হতে হয়। বিয়ের জন্য মানসিকভাবে প্রস্তুত আছি কিনা থেকে শুরু করে নিজের ফ্যামিলির পরিস্থিতি বিবেচনা, বিয়ের পর এডজাস্টমেন্টের ক্ষেত্রে পরিবারের সদস্যদের সবার মেন্টালিটি এনালিসিস করে জটিল সিদ্ধান্ত নেয়া ইত্যাদি নানা রকম বিষয় চলে আসে যা আমাদের অনেক ক্ষেত্রেই কনফিউজ করে দেয়।

এইসব সাইকোলজিকাল সিচুয়েশানে ইসলামের ফিউশান করাটা প্রচন্ড জরুরী, যা হয়তো পরিস্থিতির কারণে আমরা অনেকেই মিস আউট করি। দেখা যায় মাথা ঠান্ডা থাকলে ইসলামের পথ মত, মাথা গরম থাকলে নিজের ইচ্ছা মত সিদ্ধান্ত নিই।
ইসলামের গাইডলাইনের আলোকে এই ধরণের সাইকোলজিকাল ব্যাপারগুলোর ক্ষেত্রে সঠিক সিদ্ধান্ত নেবার জন্য একটি ব্লু প্রিন্ট নিয়ে

আলোচনা করেছেন,
একজন সাইকোথেরাপিস্ট, ডাক্তার সায়্যিদুল আশরাফ।

তিনি সাইকোথেরাপি ও নিউরোসাইন্সের ওপর স্পেশালি পড়াশোনা করেছেন। তাঁর আগ্রহের বিষয় হল এডিকশান আর হিউম্যান পারসোনালিটি। তিনি ঢাকায় বিভিন্ন সেমিনার ও মেডিকেলে একাধিকবার এই সেশানটি নিয়েছেন। প্রথমবারের মত সেশানটি তিনি নিয়েছেন চট্টগ্রামে আই এল আই এর ক্লাসরুমে।

https://www.youtube.com/watch?v=0eA9fvpxTo8
 

Facebook fan page