Wednesday, March 30, 2016

List of some YouTube channels and FB pages which I have found beneficial.

Youtube Channels
---------------------
.
English -
https://www.youtube.com/TheDailyReminder
https://www.youtube.com/TheSilentRepenter
https://www.youtube.com/YaSeenIslamicMedia
https://www.youtube.com/SoldierOfAllah2
https://www.youtube.com/LoveAllah328
https://www.youtube.com/NoneButAllahAlone
https://www.youtube.com/LightOfTheUmmah
https://www.youtube.com/Islam786Love
http://www.youtube.com/theprophetspath
https://www.youtube.com/IslamFavourites
https://www.youtube.com/ghurabaalsunnah
https://www.youtube.com/CompanionsofProphets
https://www.youtube.com/5minutesislam
https://www.youtube.com/TheMercifulServant
http://www.youtube.com/khalifahklothing
https://www.youtube.com/NAKcollection
https://www.youtube.com/BayyinahInstitute
https://www.youtube.com/channel/UCwp9aseM3lLZwWJNrJD4T1w
https://www.youtube.com/lebo2196
.
Bangla-
https://www.youtube.com/BdReminder
https://www.youtube.com/OIEPdhaka
https://www.youtube.com/NAKBangla
https://www.youtube.com/muftimenkBN
https://www.youtube.com/SunnahTrust
https://www.youtube.com/irachannelbd
https://www.youtube.com/IslamicLyfProduction
https://www.youtube.com/channel/UCX2o3HekhEEfO29UhkVcmuQ
.
.
Facebook Pages
---------------------
.
English-
https://web.facebook.com/MuslimCentral
https://web.facebook.com/talkislam
https://web.facebook.com/themimbar
https://web.facebook.com/TheDailyReminder
https://web.facebook.com/IREFPEACE
https://web.facebook.com/muftimenk
https://web.facebook.com/almunajjid.en
https://web.facebook.com/DrBilalPhilips
https://web.facebook.com/DrBilalLectures
https://web.facebook.com/MercifulServantHD
https://web.facebook.com/sheikhmuizbukhary
https://web.facebook.com/SheikhAssimAlhakeemTeam
.
Bangla-
https://web.facebook.com/MuslimMedia.bn
https://web.facebook.com/BdReminder
https://web.facebook.com/raindropsmedia
https://web.facebook.com/IOU.Bangladesh
https://web.facebook.com/quranerahoban
https://web.facebook.com/OIEP.Official
https://web.facebook.com/MuftiMenk.bn
https://web.facebook.com/BilalPhilipsCollection
https://web.facebook.com/NAKBangla
https://web.facebook.com/islamiclifeproduction
https://web.facebook.com/Back.to.Allah.bangla
https://web.facebook.com/sheikkaziibrahim
https://web.facebook.com/dashottomona
https://web.facebook.com/imanarabicschool
https://web.facebook.com/seanpublication
https://web.facebook.com/কুরআনীয়-আরবী-শিক্ষা-331484620390003

# Rahat Bin Islam

Saturday, March 5, 2016

বিয়ের সময় পুত্রের উদ্দেশে পিতার উপদেশ

হে আমার আত্মজ, প্রথমেই আমি আল্লাহর শুকরিয়া আদায় করছি এ জন্য যে তিনি আমার জীবনটাকে এতটুকু প্রলম্বিত করেছেন যে আমি তোমার বিয়ের রাত দেখতে পাচ্ছি। তুমি তোমার পুরুষত্বের পূর্ণতায় পৌঁছেছো। আজ তুমি তোমার দীনের অর্ধেক পুরো করতে যাচ্ছো। হ্যাঁ, এখন তুমি সেই জীবন থেকে বেরিয়ে যাচ্ছো যেখানে তুমি একটি মুক্ত বিহঙ্গের মতো ছিলে। কোনো বাধা-বিপত্তি ছাড়া যাচ্ছে তা-ই করেছো এতদিন। কোনো চিন্তা ছাড়াই সমুদ্রে গিয়ে লাফিয়ে পড়েছো। সেখান থেকে তুমি যাচ্ছো এখন এক কর্তব্যপরায়ণতা ও পূর্ণতার জগতে।

একজন পিতা সেদিন নিজেকে সুখী মনে করেন যেদিন তিনি নিজের সন্তানকে পুরুষ হয়ে উঠতে দেখেন। তুমি এক নব্য জগতে এবং এক নতুন জীবনে পা রাখতে যাচ্ছ। তাতে অনেক কল্যাণ ও সৌন্দর্য রয়েছে, সুন্দরভাবে পরিচালিত ও নিয়ন্ত্রিত করতে পারলে তুমি তা দেখতে পাবে। আবার তাতে অনেক অপ্রিয় ও তিক্ত দিক রয়েছে যা তোমার জীবন দুর্বিষহ করে তুলতে পারে। তাই তোমাকে যথাযথ পরিচালনা ও উত্তরোত্তর উন্নতি করতে শিখতে হবে। আর অবশ্যই তোমাকে জীবন সঙ্গীনি সম্পর্কে নেতিবাচক ধারণা থেকে বেঁচে থাকতে হবে। তুমি দশটি বিষয়ে লক্ষ্য না রাখলে নিজ ঘরে শান্তি পাবে না। নিজের স্ত্রীর জন্য তুমি এ বিষয়গুলোর প্রতি লক্ষ্য রাখবে। অতএব কথাগুলো মনে রেখ এবং এসব অর্জনে সচেষ্ট থেকো :

প্রথম ও দ্বিতীয় বিষয় হলো :
স্ত্রীরা প্রেম ও ভালোবাসাপূর্ণ আচরণ পছন্দ করে। তারা চায় ভালোবাসার সুস্পষ্ট উচ্চারণ শুনতে চায়। অতএব তোমার স্ত্রীর সাথে এ ব্যাপারে কার্পণ্য দেখাবে না। এ ব্যাপারে যদি কার্পণ্য করো, তবে তুমি তার ও নিজের মধ্যে নির্দয়তার দেয়াল টেনে দিলে। স্বামী-স্ত্রীর নির্মল ভালোবাসার ব্যকরণে ভুল করলে।

তৃতীয় বিষয় হলো :
স্ত্রীরা কঠোর ও অনড় স্বভাবের পুরুষদের অপছন্দ করে, আর দুর্বল ও কোমল চিত্তধারী পুরুষদের ব্যবহার করে। অতএব প্রতিটি গুণকে স্বস্থানে রাখবে। কারণ, এটি ভালোবাসা ডেকে আনে এবং প্রশান্তি ত্বরান্বিত করে।

চতুর্থ বিষয় হলো :
মেয়েরা স্বামীর কাছে তা-ই প্রত্যাশা করে স্বামীরা স্ত্রীর কাছে যা প্রত্যাশা করে। যেমন : ভদ্রোচিত কথা, সুন্দর চেহারা, পরিচ্ছন্ন বসন ও সুগন্ধি। অতএব তোমার প্রতিটি অবস্থায় এসবের প্রতি লক্ষ্য রাখবে। স্ত্রীকে নিজের মতো করে কাছে পেতে তার কাছে এমন অবস্থায় ঘেঁষবে না যখন তোমার শরীর ঘামে জবজবে। তোমার কাপড় ময়লা। কারণ, তুমি তা করলে যদিও সে তোমার আনুগত্য দেখাবে; কিন্তু তার অন্তরে তুমি এক ধরনের বিতৃষ্ণা তৈরি করে দিলে। ফলে তার শরীরই তোমার ডাকে সাড়া দেবে। তবে অন্তর তার পালিয়ে বেড়াবে তোমার থেকে।

পঞ্চম বিষয় হলো :
ঘর হলো নারীদের রাজত্ব। ঘরের মধ্যে তারা নিজেকে নিজের আসনে সমাসীন ভাবে। নিজেকে সেখানকার নেতা মনে করে। অতএব তার সাজানো এই প্রশান্তির রাজ্যটিকে তুমি তছনছ করতে যাবে না। এ আসন থেকে তাকে নামাবার চেষ্টাও করবে না।
তুমি যদি তা-ই করো, তবে তাকে যেন তার রাজত্ব থেকে উচ্ছেদ করলে। আর কোনো রাজার জন্য তার চেয়ে বড় শত্রু আর কেউ হতে পারে না যে কি-না তার রাজত্ব নিয়ে টানাটানি করে। যদিও সে প্রকাশ্যে তোমাকে হয়তো কিছু বলবে না। কিন্তু এতে করে পারস্পরিক বিশ্বাস ও ভালোবাসার পরিবেশ দূষিত হবে।

ষষ্ঠ বিষয় হলো :
নারী যেমন চায় তার স্বামীকে পেতে। তেমনি তার পরিবারকেও সে হারাতে চায় না। অতএব তুমি কিন্তু তার পরিবারের সঙ্গে নিজেকে এক পাল্লায় মাপতে যাবে না। যদি এমন চাও যে সে হয়তো তোমার হবে; নয়তো পরিবারের। তবে সে যদিও তোমাকেই অগ্রাধিকার দেবে। কিন্তু মনে মনে ঠিকই বিষণ্ন হবে। যার ভার সে তোমার দৈনন্দিন জীবন পর্যন্ত বয়ে আনবে।

সপ্তম বিষয় হলো :
নিশ্চয় নারীকে সবচে বাঁকা হাড় দিয়ে সৃষ্টি করা হয়েছে। এটি তার দোষ নয়। বরং এ তার সৌন্দর্যের রহস্য। তার আকর্ষণের চাবিকাঠি। যেমন ভ্রুর সৌন্দর্য তার বক্রতায়।
অতএব সে কোনো ভুল করলে তার ওপর এমন হামলা চালিও না যাতে কোনো সহমর্মিতা বা সদয়তা নেই। বাঁকাকে সোজা করতে গেলে তুমি তা ভেঙ্গেই ফেলবে। এ ক্ষেত্রে তা হলো তাকে তালাক প্রদান। পক্ষান্তরে ভুলগুলোয় প্রশ্রয় দিলে তবে তার বক্রতা বেড়েই যাবে। সে নিজেকে নিজের মধ্যে গুটিয়ে নেবে। ফলে সে তোমার জন্য যেমন নরম হবে না। তেমনি শুনবে না তোমার কথা।

অষ্টম বিষয় হলো :
নারীদের সৃষ্টিই করা হয়েছে স্বামীর অকৃতজ্ঞতা এবং উপকার অস্বীকারের উপাদান দিয়ে। তুমি যদি যুগযুগ ধরে তাদের কারো প্রতি সহৃদয়তা ও সদাচার দেখাও তারপর শুধু একটিবার তার সঙ্গে মন্দ ব্যবহার কর তবে সে বলবে, তোমার কাছে আমি জীবনে ভালো কিছুই পেলাম না। অতএব তাদের এ বৈশিষ্ট্য যেন তোমায় তাকে অপছন্দ বা ঘৃণায় প্ররোচিত না করে। কারণ, তোমার কাছে তার এ বৈশিষ্ট্যটি খারাপ লাগলেও অনেক গুণ দেখবে তার ভালো লাগার মতো।

নবম বিষয় হলো :
নানাবিধ শারীরিক দুর্বলতা ও মানসিক ক্লান্তির মাঝ দিয়ে নারী জীবন বয়ে চলে। এ দিকে লক্ষ্য রেখেই আল্লাহ তা‘আলা তাদের জন্য কিছু ফরয পর্যন্ত ক্ষমা করে দিয়েছেন যা এ সময় কর্তব্য ছিল। যেমন রজস্রাব ও সন্তান প্রসবকালে তার জন্য পুরোপুরিভাবে সালাত মাফ করে দিয়েছেন। এ সময়দুটোয় সিয়াম পর্যন্ত স্থগিত করা হয়েছে। যতক্ষণ না তার শরীরিক সুস্থতা ফিরে আসে এবং তার মেজাজ স্বাভাবিক হয়ে যায়। অতএব এ সময়গুলোয় তুমি আল্লাহ ও ইবাদতমুখী হয়ে যাবে। কারণ, তার জন্য আল্লাহ যেমন ফরযকে হালকা করে দিয়েছেন তেমনি তার থেকে তোমার চাহিদা ও নির্দেশও হালকা করে দিয়েছেন।

দশম বিষয় হলো :
মনে রাখবে স্ত্রী কিন্তু তোমার কাছে একজন বন্দিনীর মতো। অতএব তার বন্দিত্বের প্রতি সদয় থাকবে এবং তার দুর্বলতাগুলো ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবে। তাহলে সে হবে তোমার জন্য সর্বোত্তম সম্পদ। সে তোমার সর্বোত্কৃষ্ট সঙ্গী হবে। আল্লাহ তোমার কল্যাণ করুন।

প্রচারেঃ
আন-নূর ইসলামিক ম্যারেজ মিডিয়া
[সহীহ আকীদা সম্পন্ন পাত্র-পাত্রী সন্ধান কেন্দ্র]
খান-ম্যানশন, গ-১৪/১ (৬ষ্ঠ তলা), শাহজাদপুর বাসস্ট্যান্ড,
বাড্ডা, গুলশান, ঢাকা-১২১২;
মোবাইলঃ 01727-209497, 01817-526423
ইমেইলঃ AnNurMatrimony@gmail.com

Friday, February 26, 2016

আমিরুল মু'মিনিন সায়্যিদিনা উসমান ইবন আফফান (রাদিয়াল্লাহু আনহু) এর মুসহাফ

আমিরুল মু'মিনিন সায়্যিদিনা উসমান ইবন আফফান (রাদিয়াল্লাহু আনহু) কে হত্যা করার সময় তিনি এই মুসহাফ থেকে পড়ছিলেন। প্রচন্ড আঘাত করায় তার রক্ত মুসহাফের উপর ছিটিয়ে পড়ে। তুর্কির টপকাপি জাদুঘরে সেই
মুসহাফটি সংরক্ষিত আছে।




Tuesday, February 2, 2016

ঘরে বসে মুতূন (প্রত্যেক বিষয়ে প্রাথমিক বই) মুখস্ত করেই জিতে নিন উমরার টিকিট।

ঘরে বসে মুতূন (প্রত্যেক বিষয়ে প্রাথমিক বই) মুখস্ত করেই জিতে নিন উমরার টিকিট।
ফ্রি উমরার সুযোগ !!!!!!!
বিষয়টা কিন্তু অনেক সহজ ৷
--------------------------------------------------
বিশ্বের যে কোন প্রান্ত থেকে ঘরে বসে ইন্টারনেটের মাধ্যমে দ্বীনী ইলম শিক্ষার অপূর্ব সুযোগ।
মদিনা মুনাওয়ারার মসজিদে নববী থেকে পরিচালিত একটি দূরশিক্ষণ প্রোগ্রাম ‘ইলমী মুতুন মুখস্থ কোর্স’ ।
এটি মসজিদে নববীর সম্মানিত ইমাম ও খতীব শায়খ ড. আব্দুল মুহসিন বিন মুহাম্মদ আল কাসিম এর সরাসরি তত্ত্বাবধানে পরিচালিত হয়।
ইন্টারনেটের সাহায্যে কোর্সের যাবতীয় পাঠ সম্পন্ন হয়ে থাকে বিধায় শিক্ষার্থীর ক্লাসে উপস্থিত হওয়ার প্রয়োজন নেই।
কোর্সের রেজিস্ট্রিকৃত শিক্ষার্থীদের জন্য রয়েছে iVocalize টেকনোলোজি সমৃদ্ধ উচ্চ কোয়ালিটি সম্পন্ন ক্যামেরা এবং অডিও-ভিজুয়াল ভিত্তিক অনলাইন ক্লাস রুম।
নাম রেজিস্ট্রেশন করতে ক্লিক করুন: http://mottoon.com/Registration.aspx
অনলাইনক ক্লাস রুমের লিংক: http://tsmi3-m8.f.islamrooms.com/
পাঁচটি লেভেল সম্পন্ন করার পর মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীকে মসজিদ নববী থেকে মূল্যবান সার্টিফিকেট প্রদানের পাশাপাশি উমরার টিকেট প্রদান করা হবে (যাতায়াত, থাকা-খাওয়ার ব্যবস্থা সহ)।
হেফজ সমাপ্ত কারী ছাত্রী বা অপ্রাপ্ত বয়সের ছাত্র হলে তার সাথে একজন অবিভাবকও এই সুযোগ পাবেন।
--------------------------------------
বৈশিষ্টাবলী:
১) শিক্ষার্থীর বাসস্থান বা কর্মস্থল যেখানেই থাকুক না কেন খুব সহজেই তার ইলমী মুতুন মুখস্ত বিষয়ে তদারকী করা যায়।
২) ছোট, বড়, পুরুষ, নারী সকলের জন্য উন্মুক্ত।
৩) পাঁচটি লেভেলের প্রতিটি লেভেল শেষে মসজিদে নববী থেকে মূল্যবান সার্টিফিকেট প্রদান।
৪) অডিও ও টেক্সট উভয় ফরমেটে সিলেবাস ডাউনলোড করা যাবে আমাদের এই ওয়েব সাইট থেকে www.mottoon.com
অনুরূপভাবে Android মোবাইলে Google Play Store থেকেও মুতুন এ্যাপ ডাউনলোড করা যাবে। এ্যাপটি ডাউনলোড করতে Play Store এর সার্চ বক্সে লিখুন motoon
৫) কোর্স অংশ গ্রহণ সম্পূর্ণ ফ্রি
৬) ঈদুল আযহা ও ঈদুল ফিতরের ছুটি ছাড়া সারা বছর ক্লাশ।
৭) শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি।
৮) কোর্স সমাপ্ত করার সময় সীমা শিক্ষার্থীর উদ্যম,মেধা ও ধৈর্য্যের উপর নির্ভর করে।
উল্লেখ্য যে, উক্ত কোর্সের সকল পাঠ্যবই আরবী ভাষায় রচিত। তবে বাংলাভাষী শিক্ষার্থীদের জন্য বাংলাভাষী শিক্ষক দ্বারা পাঠ দান কার্যক্রম পরিচালিত হয়।
হিফজুল মুতুন এর জন্য সিলেবাস:
المتون المقررة :
----------------------------------------
১) লেভেল-১ (চারটি বই)
المستوى الأول/ ويشمل المتون التالية:
1ـ نواقض الإسلام.
2ـ القواعد الأربع.
3ـ الأصول الثلاثة.
4ـ الأربعون النووية.
২) লেভেল-২ (তিনটি বই)
المستوى الثاني/ ويشمل المتون التالية:
1ـ تحفة الأطفال.
2ـ شروط الصلاة وأركانها وواجباتها.
3ـ كتاب التوحيد.
৩) লেভেল-৩ (চারটি বই)
المستوى الثالث/ ويشمل المتون التالية:
1ـ منظومة البيقوني
2ـ قصيدة أبي إسحاق الإلبيري
3ـ المقدمة الآجرومية
4ـ العقيدة الواسطية
৪) লেভেল-৪ (চারটি বই)
المستوى الرابع/ ويشمل المتون التالية:
1ـ الورقات
2ـ عنوان الحكم
3ـ الرحبية
4ـ العقيدة الطحاوية
৫) লেভেল-৫ (তিনটি বই)
المستوى الخامس/ ويشمل المتون التالية:
1ـ بلوغ المرام
2ـ زاد المستقنع
3ـ ألفية ابن مالك
---------------------------------------------
অনলাইন ক্লাস রুমে প্রবেশের সময়সূচী: (রবিবার থেকে বৃহস্পতিবার)
সকাল: ৯:০০টা থেকে দুপুর ৩:০০টা (BD TIME)
সকাল: ৬:০০ থেকে দুপুর ১২:০০ পর্যন্ত (KSA TIME)
সন্ধ্যা: ৭:৩০ মি: থেকে রাত ১২টা (BD TIME)
সন্ধ্যা: ৪:৩০ মি: থেকে রাত ১০টা (KSA TIME)
কোন প্রতিষ্ঠানের একাধিক ছাত্র/ছাত্রী কোর্সে অংশ গ্রহণ করতে চাইল মোবাইল নাম্বারসহ প্রতিষ্ঠানের পূর্ণ ঠিকানা, ছাত্র/ছাত্রীদের নামের তালিকা ও নূন্যতম একজন দায়ীত্বশীলের নাম ইমেইল করে পাঠাতে হবে নিম্নের ঠিকানায়:
motton@hotmail.com
info@mottoon.com
অথবা সরাসরি কোর্সের ক্লাস রুমে যোগাযোগ করা যাবে নিচের লিংকে:
http://tsmi3-m8.f.islamrooms.com/
মসজিদে নববী থেকে পরিচালিত হিফযুল মুতুন এর নিজস্ব ওয়েব সাইট: http://mottoon.com/
المتون العلمية .. برنامج التعليم عن بعد
mottoon.com

( কপিড)

Friday, January 15, 2016

এবার যারা হজ্বে যাওয়ার ইচ্ছা করেছেন তাদের জ্ঞাতার্থে

এবার যারা হজ্বে যাওয়ার ইচ্ছা করেছেন তাদের জ্ঞাতার্থে ১৭ জানুয়ারি থেকে রেজিস্ট্রেশন শুরু হবে। বাংলাদেশের জন্য এক লক্ষের কিছু বেশি কোটা আছে। এর মধ্যে গতবারের ত্রিশ হাজার মানুষ যারা গতবার যেতে পারেননি, তারা অগ্রাধিকার পাবেন। সুতরাং তাড়াতাড়ি সিদ্ধান্ত নিতে হবে।
হজ্বে কার সাথে যাওয়া যায় এ মর্মে আমার দুটো সাজেশন আছে। শায়খ আকরামুযযামান এবং ড. মানজুরে এলাহী দুজন যে আয়োজনে যাচ্ছেন সেগুলোতে সুন্নাহ মোতাবেক হজ্ব পালন হবে আশা করি। আমার বাবা-মা এবারে শায়খ আকরামুযযামানের সাথে যাচ্ছেন। এই প্যাকেজে সবচেয়ে কম খরচের প্যাকেজের দাম ৩ লাখ দশ হাজার টাকা। কষ্ট হবে, কিন্তু টাকা বাঁচবে।
ড. মানজুরে এলাহী যে দলটার সাথে যাচ্ছেন সেখানে পুরো হজ্বের সময় তিনি দলটার সাথে থাকবেন। বিভিন্ন বিষয়ে আলোচনা করবেন। সান্নিধ্য হিসেবেও তিনি একজন অসাধারণ মানুষ। হজ্বের পাশাপাশি শুধুমাত্র তার সান্নিধ্যে অনেক কিছু শেখার আছে -- তার সাথে এক বছর কাজ করার অভিজ্ঞতা থেকে নিশ্চিত বলতে পারি। আর এই প্যাকেজটা যারা ডিজাইন করেছেন তারা খুবই করিৎকর্মা এবং দক্ষ মানুষ। তবে এটার সমস্যা এখানে সর্বনিম্ন প্যাকেজটার খরচ চার লাখ দশ হাজার টাকা। যাদের সাথে বয়ষ্ক মানুষ থাকবেন তাদের জন্য এটা ভালো।

দুজনের যোগাযোগ নম্বরঃ

শেফার্ডস হজ্ব প্যাকেজ: Mobile 01787659526, 01787659527, 01705564674
Email hajj@shepherds-bd.com
Address 5/5 Block-A, Lalmatia, Dhaka-1207


শায়খ আকরামুযযামানঃ ০১৯১৪০০৪৮৪৭ 

*এছাড়াও খরচ কম আর সুন্নাহ ভিত্তিক হাজ্জ পালনের জন্য ডঃ আব্দুল্লাহ জাহাংগীর এর সাথে যাওয়া যায়, তবে কষ্ট একটু বেশি হবে আর কি।

যোগাযোগঃ

আব্দুল্লাহ জাহাংগীর স্যার - ০১৯৩৯৩০৮২৫১ , কোবা এয়ার ইন্ট. ০১৬৭৮০৮১৯৫১  

Sunday, January 3, 2016

ভদ্র, পরিশুদ্ধ, পরহেজগার মানুষ কাকে বলে ?

ভদ্র মানুষ: মানুষ সম্পর্কে অযথা মন্তব্য করে না।

পরিশুদ্ধ মানুষ: মানুষ সম্পর্কে সুধারণা পোষণ করে।

পরহেজগার মানুষ: মানুষের সেবায় সদা সচেষ্ট থাকে।

*Abdullah Al Kafi

Sunday, November 8, 2015

আরবি ভাষার পণ্ডিত ডক্টর সুলাইমান আব্দুল আজিজ আল আইউনি (হাফিযাহুল্লাহ)

আজ আপনাদেরকে পরিচয় করিয়ে দিব বর্তমান সময়ে সর্ব শ্রেষ্ঠ আরবি ভাষার পণ্ডিত / শিক্ষকের সাথে। যাকে উলামারা (নাহুর মুফতি) বলে সম্বোধন করেন।
আর তিনি হচ্ছেনঃ
---------------------------
# সায়েখ ডক্টর সুলাইমান আব্দুল আজিজ আল আইউনি (হাফিযাহুল্লাহ)
# তিনি রিয়াদের বিখ্যাত কিং সাউদ ইউনিভার্সিটির সম্মানিত শিক্ষক। হাজার হাজার তালেবে ইল্মের আরবি ব্যকারন বা নাহু স্রফ এর উস্তাদ।
# তিনি সৌদি আরবের বিভিন্ন মসজিদে প্রায় নাহু স্রফ এর বিভিন্ন বই / মাতনের ব্যাখ্যা দিয়ে থাকেন।
# সায়েখ খুব সহজেই নাহুর কঠিন সব কায়দা কানুন, নতুন বা আরবি ভাষায় দুর্বল তালেবে ইল্মদের কাছে পৌঁছে দিতে পারেন।

# ডক্টর সুলাইমান (হাফিযাহুল্লাহ) বলেছেনঃ
- যে কোন শারই তালেবে ইল্মের আরবি শিখা অপরিহার্য।
- নাহু খুবই গুরুত্বপূর্ণ কুরআন ও সুন্নাহকে সঠিক ভাবে বুঝার জন্য।
- আহলুল আহওয়া / ভ্রান্ত ফির্কাদের পথ ভ্রষ্টের মূল কারণ হচ্ছে নাহু সম্পর্কে অজ্ঞ থাকা এবং কুরআন ও সুন্নাহকে আরবরা যেভাবে বুঝে সেভাবে না বুঝে আজমি / অনারবদের মত বুঝা।
- তাই শারই দলীল বুঝতে হবে আরবদের বুঝ মত। আজমি / অনারব এবং অশুদ্ধ / প্রচলিত আরবিতে বুঝলে পরিণতি হবে ভ্রষ্টটা। সিরাতুল মুস্তাকিম থেকে বিচ্ছুতি।
- যে আরবি ভাষার ইল্ম অর্জন করলো সে শারই ইল্ম শিখার ক্ষেত্রে বেশ পথ অগ্রসর হল।
- এবং তার জন্য তাফসীর, হাদিস, ফিকহ শিখা অধিকতর সহজ হয়ে গেল।
- আরবি ভাষা আরবদের মত না বুঝে অনারবদের মতে বুঝায় যেসব বড় বড় ফেতনা হয়েছে তার মধ্যে উল্লেখ্য যোগ্য হচ্ছেঃ
১- কুরআন সৃষ্টির ফিতনা।
যে ফিতনায় ইমামু আহলুস সুন্নাহ আহমাদ বিন হাম্বালকে নির্মম ভাবে নির্যাতন করা হয়েছিল। আল্লাহ তাঁর দ্বারা হক্কের বিজয় দান করে ছিলেন।
২- মানুষকে পশুর মত জবাই করার ফিতনা। যা আলী রাদিয়াল্লহু আনহুর সময় খাওয়ারেজরা শুরু করেছিল, যা আজও চলছে।
# তাই হে তালেবে ইল্ম আরবি শিখুন যাতে রাসুলের সুন্নাহকে সঠিক ভাবে আঁকড়ে ধরতে পারেন।
# নিজে অজ্ঞ থেকে দলীয় নাম নিয়ে সন্তুষ্টি থেক না। সময় অপচয় করোনা। প্রতি মুহূর্ত এগিয়ে যাচ্ছে তার মানে হচ্ছে তা তোমার জীবন থেকে ঝড়ে যাচ্ছে। যে বিষয়ে তুমি অজ্ঞ ঐ বিষয়ে কথা বলতে যেওনা, দ্বীনি বিষয়ে মত প্রকাশ করা থেকে বিরত থাক তা উলামাদের উপর ছেঁড়ে দাও। ইল্ম অর্জনে উঠে পড়ে লেগে যাও। আর যেনে রাখ ইল্ম অর্জনে প্রথম ধাপ হচ্ছে আদব শিখা।
# যারা আরবি ভাষা বুঝেন এবং এই বিষয়ে আরও গভীর জ্ঞান অর্জন করতে চান তাদের জন্য রয়েছে এই পরিক্ষিত পদ্ধতিঃ
১-
• الممتع في شرح الآجرومية
( আল মুমতি' ফি শারহিল অ্যাজুররুমিয়্যাহ)
বইটি ডাউনলোড করে প্রিন্ট করুন ( ইন্টারনেটে খুঁজলে পাবেন) অথবা বইটি কোন আরব দেশ থেকে সংগ্রহ করুন।
২-
• সায়েখ ডক্টর সুলাইমান আব্দুল আজিজ আল আইউনি (হাফিযাহুল্লাহ) এর অ্যাজুররুমিয়্যাহ এর ব্যাখ্যাটি শুনুন বইটি সামনে রেখে। ১২ ঘণ্টার এই কোর্সে মোট ৫ টি ভিডিও রয়েছে।
লিঙ্কঃ
https://www.youtube.com/playlist?list=PLDadn9CSkScPW3zCdvfA3Ml8jW5J8cJm7

# ঐ ভিডিওগুলোতে সায়েখ নাহু শিখার সঠিক পদ্ধতি বয়ান করেছেন। আল্লাহ উস্তাদকে উত্তম প্রতিদান দান করুন। বারাকাল্লাহু ফি কুম ওয়া নাফা'আ বিকুম।

•• ইবনে মল্লিক, তাইবাতুত তাইবা, সৌদি আরব। ••
 

Facebook fan page